স্টপ রিপোর্টার ধানবাড়ী টাঙ্গাইল
১১ অক্টোবর ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু প্রতিযোগিতা, খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার ধনবাড়ী টাঙ্গাইল। 

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যতিক্রমী এক হাডুডু” প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জাতীয় খেলা হাডুডুতে অংশ নিয়েছেন একদল দৃষ্টিপ্রতিবন্ধী পুরুষ খেলোয়াড়। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন হাজারো দর্শক। করতালি, উচ্ছ্বাস আর আনন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ধনবাড়ী উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়নের কুরশি পল্টনপার মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ ব্যতিক্রমী হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাধারণত শারীরিক শক্তি, ক্ষিপ্রতা ও কৌশলনির্ভর এ খেলায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নিয়ে থাকেন। তবে দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে দিয়েছে ভিন্নমাত্রা। তাঁদের খেলার খবর ছড়িয়ে পড়লে মাঠে দর্শনার্থীদের ঢল নামে। খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য উপভোগ করেন উপস্থিত দর্শকরা। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়ের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও প্রশংসনীয় আয়োজন হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি এবং পাইস্কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের এমন অংশগ্রহণ সমাজে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরেছে। খেলাধুলা যে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের মধ্যে সম্প্রীতি, সাহস ও পারস্পরিক সহযোগিতার বন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম—এ আয়োজন তারই উদাহরণ।
তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়বে এবং তাঁদের প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলে ক্যান্সার আক্রান্ত হুসেন আলী বাঁচতে চান, নিঃস্ব পরিবার

১

মধুপুর ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের প্রচারণার উচ্ছাস 

২

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু প্রতিযোগিতা, খেলা দেখতে হাজারো মানুষের ভিড়

৩

শিক্ষিত ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয়ে কুড়াগাছা ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান মো. উবায়দুল্লাহ

৪

মধুপুরে আকস্মিক ঝড়ে ৫৩ হেক্টর কলা-পেঁপের বাগান লন্ডভন্ড: কৃষকের স্বপ্নভঙ্গ

৫

মধুপুরে ১৫০ সদস্যের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

৬

রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ

৭

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে রায়গঞ্জ প্রশাসনের প্রস্তুতি, সভায় নেওয়া হলো নানা সিদ্ধান্ত

৮

নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন

৯

মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০

মধুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১

আওয়ামীপন্থী সাংবাদিক কর্তৃক ছাত্রজনতার আন্দোলনকে মব আখ্যা দেয়ায় সংবাদ সম্মেলন

১২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মৌলভীবাজারে এতিমদের মধ্যে খাবার বিতরণ

১৩

মৌলভীবাজারে ৩৬ জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪

জুলাই স্মরণে ওয়ারিয়র্স অব জুলাই’ মৌলভীবাজারের ঈদ পুনর্মিলনী

১৫

“মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটাতে হবে” অধ্যাপক গোলাম পরওয়ার

১৬

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে একধাপ এগোলেন মুনা

১৭

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন শিপু কুমার দাশ

১৮

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি গাজী মাহবুব ও এসআই নির্বাচিত হলেন জয়ন্ত সরকার

১৯

পরিবেশ দূষণের বিরুদ্ধে কাগাবলা উন্নয়ন ফোরাম

২০
Website Design & Development by BD IT HOST ↗